প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 22, 2026 ইং
পোরশায় জ্বালানি তেল নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইউএনও রাকিবুল ইসলামের।

দেবাশিষ কুমার দাস জেলা প্রতিনিধি, নওগাঁ।
নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম জ্বালানি তেলের সরবরাহ নিয়ে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
এক বার্তায় তিনি বলেন, একটি কুচক্রী মহল জ্বালানি তেলের সরবরাহ নিয়ে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অথচ বাস্তবে জ্বালানি তেলের সরবরাহে কোনো ঘাটতি নেই এবং এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ারও কোনো সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, গুজবে কান দিয়ে অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি তেল সংগ্রহ কিংবা সময় ও সম্পদের অপচয় না করার জন্য সবাইকে সচেতন থাকতে হবে। গুজব ছড়ানো এবং জেনেশুনে গুজবে বিশ্বাস করা—উভয়ই দেশ ও সমাজের জন্য ক্ষতিকর।
ইউএনও রাকিবুল ইসলাম সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের গুজবে কান না দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইকৃত তথ্যের ওপর আস্থা রাখুন এবং গুজব প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকুন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪